আস্-সালামু আলাইকুম। সম্মানিত দর্শক আপনাকে স্বাগতম। আমাকে Facebook এ পাবেন।
Showing posts with label সাহিত্য-সংস্কৃতি. Show all posts
Showing posts with label সাহিত্য-সংস্কৃতি. Show all posts

Saturday, March 9, 2013

বাঁচতে হলে নাচতে হবে


বাঁচতে হলে নাচতে হবে, ওরা যেমন নাচায়,
যুদ্ধ করে স্বাধীন দেশে বন্ধী ওদের খাচায়।
নিত্য দিনের জিনিসপাতির আকাশ ছোয়া দাম,
নুন আনতে পানতা ফুরায় জড়িয়ে মাথার ঘাম।
যাতায়তের বাড়তি ভাড়া আকাশ ছোয়ার পথে,
মৃত্যু ফাদ যে দেশের সড়ক চলি মরণ রথে।
বিদ্যুত বিল পানির বিল বাড়ছে সমান তালে,
স্বাধীন দেশের মুক্ত মানুষ বন্ধী ওদের জালে।
বাড়ীওয়ালা দিয়ে রাখে ওদের চোখে হাত,
ইচ্ছেমত বাড়ীভাড়া বাড়ায় যে দিন রাত।
জীবন যাপন দাম বেড়ে যায় মান চলে যায় পিছু,
ওদের কাছে বন্ধী মোরা নাই যে করার কিছু।

Wednesday, February 20, 2013

মাতৃভাষা বাংলা আমার খোদার সেরা দান

প্রভাতফেরির মিছিলে গাই স্বমস্বরে গান,
মাতৃভাষা বাংলা আমার খোদার সেরা দান।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গা ফেব্রুয়ারীর একুশ,

Thursday, January 31, 2013

দুখের ভীড়ে


গহীন নিশিতে চক্ষু  ভেদিয়া নিত্য অশ্রুজল,
সর্প সম রাগ যে লয়ে কাপে হস্তযুগল।
উপাদানে মম ঠেকাইলে মস্তক মধ্য রজনী লগ্নে,
শোভেনা খিতে শান্ত নিদ্রা চিত্ত ভাবায় মগ্নে।
রুদ্ধ হয় যে মুক্ত কন্ঠ জননীর কথা স্মরে,
অভাগা মি পারিনি কল্যান গর্ভধারনীর তরে।
অবনতি মাকে বেষ্টন করিয়া উপহার দিয়াছে লজ্জা,
প্রশ্চাদ পদতায় অনন্তর লইব চির নিদ্রার সজ্জা।
কাটাইনু খুজিয়া পরিহরি বিবাদ লভিতে পাঞ্জেরী,
দহিছে চিত্ত ধার জগতে যায় না অশান্তি ছাড়ি।
গ্রীষ্ম বর্ষা কাটিছে জীবনে শুনিয়াহাজারি,
কবিতায় মসিয়া জীবনের গাফলত জুলমত রোনাজারি।
বহিয়া চলি চিত্তের বোঝা রুধিবার চেষ্ঠা ব্যর্থ,
বুঝিলাম জি সুখ ও দুখের মুলে রহিয়াছে অর্থ।
উর্ধ্ব পানে ছুটিতে অস্তির ক্ষুরধার নবীন বেগ,
বিপ্লবাভিযানে ব্যর্থ হইলাম লয়েও যৌবন বেগ।
মজিনু মম চিত্ত তাড়নায় খেলিনু বহু খেলা,
ভোরের রবি মোরে পরিহরি সৃজিল সাজের বেলা।
মিত্র ফাদে কন্টক পথে না বুঝে দিয়াছি পাড়ি,
দুধের মাছি দুযোর্গ লগ্নে মারে গিয়াছে ছাড়ি।
লোকে ভাবে চির সুখী মি শান্তি ভরা মোর নীড়ে,
সহিতে না পারিয়া হারাইয়া গিয়াছি মার দুখের ভীড়ে।

Monday, January 28, 2013

লড়ছি প্রতিক্ষণে


নতুন বছর হলো শুরু
বুকটা কাপে দুরু দুরু
বছর শুরুর শুভেচ্ছাতে কাটবে প্রথম দিন,
জীবন জয়ের রণাঙ্গনে
লড়ছি মোরা প্রতিক্ষণে
পরাজয়ের গ্লানির স্রোতে যাচ্ছে বেড়ে ঋণ।

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি
সর্বক্ষেত্রে কালো নীতি
বাঁচার মতো বেঁচে থাকা হলো যেন দায়,
মুক্ত মনের নায্য কথা
করলে প্রকাশ যথাতথা 
কালো থাবা গুপ্ত ঘাতক জীবন নিতে চায়।

Wednesday, November 21, 2012

দেশের একি হাল!


ইনি বলে এদেশ আমার বাবার হাতে গড়া,
৭১এর মুক্তিযুদ্ধ তার ভূমিকায় ভরা।
তিনিই হলেন বাংলা গড়ার কালজয়ী কান্ডারী,
পরাধীনের রক্ত সাগর তিনিই দিলেন পাড়ি।
দশের তরে দশের তরে বিলিয়ে ছিলেন সবি,
তার ভুমিকায় উদয় হল স্বাধীন বাংলা রবি।

আবার উনি বলেন  
স্বাধীনতার ঘোষক ছিলেন আমারইতো স্বমী,
তার ঘোষনায় যুদ্ধ হলো জাগলো মুক্তিকামী।
দেশের তরে কোদাল নিয়ে খাল খননে তিনি,
বাঙ্গালী তাই তার কাছে যে রবে চির ঋণী।
দেশের তরে প্রাণের মায়া করেননি যে হায়,
তার মতো বীর দেশ প্রেমিকের জুড়ি মেলা দায়।

ওরা শুধু  বাবার-স্বামীর যুদ্ধ জয়ের তরে,
দেশ প্রেমিকের মোড়কে হায় যান ক্ষমতার পরে।
প্রতিশ্রুতির জোয়ারে হায় ভাসিয়ে দিয়ে মোদের,
ক্ষমতারই জোড়ে করেন কাজ যে প্রতিশোধের।
নাম করণের প্রতিযোগে নামেন সমান তালে,
দেশের দশের উন্নতি হায় হয়না কোন কালে।
আমরাতো চাই বাচঁতে সবে বাচাঁর মতো করে,
অযতনে সম্ভাবনা যায় না যেন মরে।